মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!
জামালপুরের মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী উপজেলার খিলকাটি এলাকায় প্রেমিক আকাশ মাহমুদের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। প্রেমিকা রুবিনা আক্তারের বাড়ি উপজেলার উত্তর গাবেরগ্রাম এলাকায় বলে জানা গেছে।

মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী উপজেলার খিলকাটি এলাকায় প্রেমিক আকাশ মাহমুদের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। প্রেমিকা রুবিনা আক্তারের বাড়ি উপজেলার উত্তর গাবেরগ্রাম এলাকায় বলে জানা গেছে।
ওই তরুণীর দাবি, আকাশ মাহমুদের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু হঠাৎ করেই আকাশ বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।
এদিকে অনশনের খবর পেয়ে প্রেমিক আকাশ মাহমুদ ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে সরে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।